৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের শিখন ঘাটতি পূরণে বাংলাদেশকে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর পড়াশোনার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বিশেষ করে শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালকদের পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দেয়। ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা নিশ্চিত করা। একই সঙ্গে বাংলাদেশের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও সহায়তা করবে বিশ্বব্যাংক।

বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন ভর্তি নিশ্চিত হলেও শিক্ষার গুণগত মান এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। বিশ্বব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী, দেশে ১০ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ শিশু বয়সোপযোগী একটি সাধারণ লেখা পড়ে তার অর্থ বুঝতে সক্ষম নয়। এ ক্ষেত্রে উচ্চ-মধ্যম আয়ের দেশ মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ। শিক্ষার্থীদের মৌলিক শিখনদক্ষতার এই ঘাটতি দূর করতেই নতুন কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর