৭ নভেম্বর ২০২৬, ২১:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঘোড়াঘাটে নানা আয়োজনে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন ও সহকারী কমিশনার (ভূমি) তথা ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক আবদুল আল মামুন কাওসার শেখ।

​বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের এক চরম ক্লান্তিকালে জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে ৩ নভেম্বর তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংঘাতে মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দী হওয়ার খবর ছড়িয়ে পড়লে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে ৭ নভেম্বর তাঁকে মুক্ত করে। সেই ঐতিহাসিক দিন থেকেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। পরবর্তী সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং ১৯ দফার ভিত্তিতে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার ভিত রচনা করেন।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর