৭ নভেম্বর ২০২৬, ১৭:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি

সূত্র: Sarabangla / খেলা

সংবাদ থেকে

এক প্রান্তে একের পর এক উইকেট পড়ছে, দলের সামনে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা। সেখান থেকে একাই লড়াইয়ের চিত্র বদলে দিলেন তাওহিদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকনের বল মিড-অনে ঠেলে দুই রান পূর্ণ করতেই ২০০ ছুঁয়ে ফেললেন বাংলাদেশের এই ব্যাটার। ব্যাট উঁচিয়ে উদ্‌যাপনে মাতলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও ফেটে পড়ল উল্লাসে।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে হৃদয়ের এই দ্বিশতক যেন অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ৩৫৬ রান করার পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রানে ৭ উইকেট। সাদমান ইসলাম চোটের কারণে ব্যাট করতে না পারায় কার্যত শেষ স্বীকৃত ব্যাটার ছিলেন হৃদয়। সেখান থেকেই তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে শুরু করেন প্রতিরোধ।

এর আগে মুশফিকুর রহিমের সঙ্গে ৭৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন হৃদয়। মুশফিক ৩৪ রানে ফিরলেও এক প্রান্তে অবিচল ছিলেন তিনি। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ দ্রুত ফিরে গেলে আরও কঠিন হয়ে পড়ে পরিস্থিতি। কিন্তু চাপের মুখে ভেঙে পড়েননি হৃদয়। প্রথমে ধৈর্য ধরে উইকেটে টিকে থেকে পরে সুযোগ বুঝে আক্রমণাত্মক হয়ে ওঠেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর