ছাত্রদল নেতার উদ্যোগে হলের ছাদ পরিষ্কার
সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয় ২৪ ছাত্র হলের ছাদে জমে থাকা প্লাস্টিক ও আবর্জনা অপসারণে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর তিনটায় জাবিপ্রবি শাখা ছাত্রদলের ১ নম্বর আহ্বায়ক সদস্য সাখাওয়াৎ হোসেন জিকুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
অভিযানে সংগঠনের নেতাকর্মীরা ছাদের জমাকৃত প্লাস্টিকের বোতল, ময়লার প্যাকেট ও জমে থাকা পানি পরিষ্কার করেন। এতে অন্যদের মধ্যে আরও অংশ নেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য দীপু রায়, সারোয়ার হোসেন সজীব, সাদ ইবনে ওয়াহিদ, সিফাত হাসান স্বচ্ছ, মামুন আহমেদ, মোঃ মাহফুজ রহমান ও জিহাদ আহমেদ।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


