৭ নভেম্বর ২০২৬, ২১:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ হারাল চালক-হেলপার

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ দুর্ঘটনায় ট্রাকটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও তার সহকারী মো. সোহরাব (৩৫)। ছালেহ আহম্মেদ রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার বাসিন্দা। সোহরাবের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, রংপুর থেকে সুতা বোঝাই করে ট্রাকটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকটি পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ট্রাকটিকে ওভারটেক করে সামনে চলে যায়। সামনে গিয়ে এটি আবার হঠাৎ ব্রেক করে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর