৭ নভেম্বর ২০২৬, ২২:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলীর যোগদান

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেছেন মীর আশরাফ আলী। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। তিনি রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়নের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন মীর আশরাফ আলী।

মীর আশরাফ আলী ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া সদর উপজেলায়। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর