রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭
সূত্র: Sonali Sangbad / অপরাধ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ নানা অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি পুলিশ।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


