শাকিল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন ইফরান নিয়াজ দাবি হামলার দিন তিনি নাটোরে ছিলেন না
সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে
শাকিল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন ইফরান নিয়াজ দাবি করেছেন, হামলার দিন তিনি নাটোরে ছিলেন না, ছিলেন রাজশাহীতে।
নিজের দাবির পক্ষে বন্ধুর সঙ্গে অবস্থান এবং কেএফসি রেস্টুরেন্টে খাবারের বিল পরিশোধের ব্যাংক লেনদেনের তথ্য সামনে এনেছেন তিনি।
গত ২৫ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রি অভিযোগ করেন, ১৪ অক্টোবর রাত ৯টার দিকে নয়াবাজার এলাকার হাদার ছেলে হাবিব ও আলাল উদ্দিনের ছেলে ইফরান নিয়াজ তাঁর ছেলের ওপর হামলা চালান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


