সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সংবাদ থেকে
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের নিরাপত্তা ঝুঁকি ও বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ক্লাস বর্জন করেছেন। একই সঙ্গে বন্ধ রেখেছেন সেমিস্টার ফি প্রদান। ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিরাপত্তার উদ্বেগ থেকে ক্লাস বর্জন করেছিলেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের জানায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করেছেন এবং সেখানে ক্লাস করতে কোনো ঝুঁকি নেই।
তবে এক বছরের মধ্যেই ভবনটির প্রথম তলার ১০৭ ও ১০৯ নম্বর কক্ষের ছাদের ঢালাই খসে পড়ে। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬২তম ব্যাচের এক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের দাবি, ভবনটির বিভিন্ন স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাবের একটি পিলারের চারপাশেও ফাটল সৃষ্টি হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





