৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শ্যামাপূজা ও দীপাবলি আজ, মন্দিরে মন্দিরে নানা আয়োজন

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও শুভ দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর) উদযাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা দিনটি পালন করবেন।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠায় দেবী শ্যামা বা কালী আবির্ভূত হন। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে মানুষের জীবনে কল্যাণ প্রতিষ্ঠা করাই দেবীর আরাধনার মূল তাৎপর্য। শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতীক হিসেবে হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী শ্যামার বিশেষ গুরুত্ব রয়েছে।

উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আজ রাতে অনুষ্ঠিত হবে দেবী শ্যামার পূজা। এ উপলক্ষে থাকছে আরতি, প্রসাদ বিতরণ, শ্যামাসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আলোকসজ্জায় সাজানো হবে মন্দির ও পূজামণ্ডপ।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর