বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বেশি ক্ষতি আর্থিক দুর্নীতি করেনি, বরং ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুধু অর্থনৈতিক অনিয়মকেই দুর্নীতি মনে করার প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) সকালে অধস্তন আদালতের বিচারকদের ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁদের বিচারিক কাজে সরকার আর হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধনের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




