মেহেরপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



