দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১১৫ টাকা ৯০ পয়সা। আগের কার্যদিবসে শেয়ারটির দর ছিল ১০৫ টাকা ৪০ পয়সা।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


