ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

সংবাদ থেকে
‘করবো সমবায়, গড়বো দেশ;সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়, র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় ব্যাংকের পরিচালক ও জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নোমান হোসেন বক্তব্য রাখেন। এছাড়া বিমেষ অতিথি হিসেবে জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমবায় ব্যাংকের সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




