আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

সংবাদ থেকে
ঢাকা: চলতি আমন মৌসুমে কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধান ও চালের সংগ্রহমূল্য বাড়িয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান, পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি এ তথ্য জানান।
খাদ্যমন্ত্রী জানান, এবার প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






