মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

সংবাদ থেকে
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মৌলভীবাজার শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার (৮ নভেম্বর ) জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটমোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে শহরের শমসেরনগর রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে আনন্দ ফুড নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



