প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

সংবাদ থেকে
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে সাড়ে চার হাজার ইউপির সিংহভাগ ভোট প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে সেগুলোর চূড়ান্ত হিসাব-নিকাশ ও নিষ্পত্তির কাজ শুরু করেছে কমিশন।
আজ (রোববার, ৮ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, যেসব ইউপির মেয়াদ উত্তীর্ণ হয়ে ভোটের উপযোগী হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তিনি জানান, প্রথম ও দ্বিতীয় ধাপে দেশের বেশির ভাগ ইউপির নির্বাচন শেষ করার ইচ্ছা রয়েছে কমিশনের। তৃতীয় ও চতুর্থ ধাপে ইউপির সংখ্যা তুলনামূলক কম থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



