ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকায় একসঙ্গে প্রায় ৮ স্থানে সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যার পর নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’র কাছে ১টি, এইএমএল এর সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি, ইউল্যাব স্কুলের সামনে ১টি এবং শাহবাগে ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




