বাঘায় সাজা প্রাপ্ত আসামি গ্রেপ্তার
সূত্র: Sonali Sangbad / অপরাধ

সংবাদ থেকে
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদক সংক্রান্ত মামলায় ১ বছর ৪ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আনিসুর রহমান কিশোরপুর গ্রামের মাজদার রহমানের ছেলে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (২) ধারায় করা একটি মামলায় আদালত তাঁকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড দেন।
ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



