কাল সংসদে উঠছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, কী পরিবর্তন আসতে পারে?
সংবাদ থেকে
অপরিকল্পিত নগরায়ণ রোধ, আধুনিক নগর ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে আসছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬। বিলটি পাস হলে বগুড়া ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নে নতুন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। তবে কী এই উন্নয়ন কর্তৃপক্ষ, এর কাজ কী এবং কার্যকর হলে বগুড়ার নগর ব্যবস্থাপনায় কী পরিবর্তন আসতে পারে?
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়াকে আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আগামীকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পাওয়া গেলে তিনি সংসদে বিলটি উত্থাপন করবেন। পরে পরীক্ষা-নিরীক্ষা ও বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


