মেয়ের খাবার কিনতে গিয়ে শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ
সূত্র: Silkcity News / শিক্ষা

সংবাদ থেকে
খুলনায় মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে নগরীর মিয়া পাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাবার নাম মোজাম্মেল হক।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



