খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্স আজ
সূত্র: Daily Probaha / বাংলাদেশ
সংবাদ থেকে
তথ্যবিবরণী ঃ আগামী ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী খুলনা বিভাগীয় বইমেলা নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিভাগীয় বইমেলা সফল ও সার্থকভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ৯ নভেম্বর বিকাল তিনটায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে।
প্রেস কনফারেন্সে খুলনায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশনার সহযোগিতায় এই বইমেলা অনুষ্ঠিত হবে।
মূল প্রতিবেদন: Daily Probaha
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




