৯ নভেম্বর ২০২৬, ০২:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুনারুঘাটে র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, আরডিও দীপক রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রূপালী রানী পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহসভাপতি মহিদ আহমদ চৌধুরী, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সহসভাপতি মো. ইসমাইল হোসেন বাচ্চু এবং সমবায়ী মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের অবদান তুলে ধরা হয়। বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর