হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৭
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঘটনার পর গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে পুলিশ।
হামলা ও সংঘর্ষে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

