৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই (এভরিওয়ান), শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি (কনটাক্টস অনলি), নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কন্টাকস একসেপ্ট সিলেক্টেড পিপল) এবং কেউ নয় (নোবডি)। অর্থাৎ ব্যবহারকারী চাইলে নিজের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।

তবে এ সুবিধা কেবল তাদের জন্য চালু হবে, যারা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে স্বয়ংক্রিয়ভাবে তার কাছ থেকে ফোন নম্বর গোপন রাখে হোয়াটসঅ্যাপ।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর