৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

স্মার্টফোনের ক্যামেরায় সিনেমাটিক ভিডিও ধারণের অভিজ্ঞতা আরও উন্নত করতে হলিউডের পেশাদার সিনেমা ক্যামেরার প্রযুক্তি যুক্ত করছে অনার। জার্মানির বিখ্যাত সিনেমা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান আরি (ARRI)-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স’-এর ইমেজিং প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর ফলে পেশাদার সিনেমা ক্যামেরার রঙ, টোন এবং ডাইনামিক রেঞ্জের অভিজ্ঞতা স্মার্টফোনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় আরির কার্যালয়ে এই সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে অনার। প্রতিষ্ঠানটির লক্ষ্য, স্মার্টফোনে ধারণ করা ভিডিওকে পেশাদার সিনেমা নির্মাণের উপযোগী করে তোলা। বিশেষ করে ভিডিওর রঙ, আলোর ব্যবহার এবং পোস্ট-প্রোডাকশনে সম্পাদনার স্বাধীনতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

হলিউডের সিনেমা নির্মাণে ব্যবহৃত আরির ‘অ্যালেক্সা মিনি এলএফ’ (ARRI ALEXA Mini LF) ক্যামেরার দাম প্রায় ১ লাখ ডলার। তবে এই ক্যামেরার কোনো যন্ত্রাংশ সরাসরি স্মার্টফোনে যুক্ত করা হয়নি। বরং ক্যামেরাটির ইমেজ সায়েন্স বা ছবি তৈরির প্রযুক্তিগত দর্শন অনারের নতুন স্মার্টফোনে প্রয়োগ করা হয়েছে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর