মেঘনায় ইলিশ ধরায় ১২ জেলে আটক, জরিমানা
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ১২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১১ জেলের জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৪টি মাছ ধরার নৌকা ও ৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




