চেয়েছিলেন মায়ের সেবায় সুস্থ হতে, ফিরলেন নিথর দেহে

সংবাদ থেকে
‘বাড়ি গেলে মায়ের সেবা-যত্ন পেলে সুস্থ হয়ে যাব’ জ্বরে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত আনসার ক্যাম্পের কমান্ডার আশরাফুল ইসলামকে এমন কথাই বলেছিলেন আনসার সদস্য মো. শুভ আলী (২৬)। অসুস্থতা নিয়ে ক্যাম্পে থাকা অবস্থায় বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
গত ১ নভেম্বর বাড়ির উদ্দেশে রওনাও হন। কিন্তু মায়ের কাছে আর ফেরা হয়নি তার। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান শুভ।
শুভর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩১ অক্টোবর জর আসে শুভর। এরপর নগরীর বন্দরটিলা এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তবে ওই সময় পরীক্ষায় কোনো রোগ ধরা পড়েনি তার। চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাম্পে ফিরে আসার পরও শুভর জ্বর ওঠানামা করছিল। এ অবস্থায় বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে ১ নভেম্বর বিকেলে ট্রেনে করে বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন ক্যাম্পের আরেক আনসার সদস্য।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

