৯ নভেম্বর ২০২৬, ১৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাঞ্চের আগে বাংলাদেশের দুই উইকেট নেই

সূত্র: Sarabangla / খেলা

সংবাদ থেকে

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন আক্রমণাত্মক। কিন্তু ভালো শুরুর ভিতটা ধরে রাখতে পারলেন না তরুণ ওপেনার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনিংয়ে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দুজনকেই ফিরিয়ে বাংলাদেশের রানের চাকা থামিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দুই ওপেনারকে হারিয়ে সিলেট টেস্টের শেষ দিনে এখন চাপের মুখে স্বাগতিকরা।

পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান। ক্রিজে আছেন প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহীদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। হৃদয় ২২ বলে ৮ এবং মুশফিক ৩ বলে ৫ রানে অপরাজিত। জয়ের জন্য শেষ দুই সেশনে বাংলাদেশকে করতে হবে আরও ৩২০ রান। হাতে আছে ৮ উইকেট, খেলা বাকি ৬৪ ওভার। বাংলাদেশ নিশ্চয় ম্যাচ জয়ের চেয়ে ম্যাচ বাঁচানোর দিকেই বেশি মনোযোগ দিবে!

দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসের বাকি কাজ দ্রুত সেরে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৩৪৫/৩ নিয়ে খেলতে নামা সফরকারীরা ১০ ওভারে আরও ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৯৮/৬। প্রথম ইনিংসে ৩০ রানের লিড থাকায় বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। ক্যারিবীয়দের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১৪২ রান করেন কাভেম হজ। বাংলাদেশের নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর