চীনে বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু
সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে, জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া। সোমবার সিনহুয়ার বরাতের রয়টার্স জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗








