৯ নভেম্বর ২০২৬, ১৫:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৭ নভেম্বর : অভ্যুত্থান, পাল্টা অভুত্থান এবং একটি বিপ্লব

সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। কিন্তু মাত্র ৪৭ বছরের মধ্যেই সেই ইতিহাসকে এমনভাবে বিকৃত করা হয়েছে যে সত্যিকার ইতিহাসকেই মানুষ এখন ভুলে যেতে বসেছে। ঐতিহাসিক সত্য হলো এই যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে যে অস্থির অবস্থা বিরাজ করছিল, ৩ নভেম্বরের অভ্যুত্থানের ফলে সেটি আরো জটিল রূপ লাভ করে। যার ফলে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এক প্রকারের অবধারিত হয়ে ওঠে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান তারই শীর্ষ রাজনৈতিক সহযোগীদের সক্রিয় পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যমসারির কতিপয় অফিসার কর্তৃক সংঘটিত এক অভ্যুত্থানে নিহত হন। পরবর্তী রাষ্ট্রপতি হন শেখ মুজিবেরই দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী, আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা খন্দকার মোশতাক আহমেদ। খন্দকার মোশতাক এবং অভ্যুত্থান সংঘটনকারী ঐ সামরিক কর্মকর্তারা বঙ্গভবনে সার্বক্ষণিক অবস্থান করে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন।

সেনাবাহিনীতে চেইন অব কমান্ড বা নির্দেশ সূত্র ফিরিয়ে আনার কথা বলে ১৯৭৫ সালের ২ নভেম্বর দিবাগত রাতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটান এবং নিজেই আবার চেইন অব কমান্ড লঙ্ঘন করে নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। সমঝোতার অংশ হিসেবে তিনি ১৫ আগস্টের অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদের নিরাপদে দেশ ত্যাগ করার সুযোগও করে দেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি পদে না রাখার সিদ্ধান্ত নেন এবং ৬ নভেম্বর প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক করে নিজে উপ-প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর