৯ নভেম্বর ২০২৬, ১৬:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

সূত্র: Silkcity News / শিক্ষা

সংবাদ থেকে

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাদের কর্মস্থল নির্ধারণ করা হয়। পদায়ন পাওয়া প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগদান করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে ৩৯৮ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকেরা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন।

এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা। প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে তাদের নির্ধারিত সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর