থানচিতে প্রত্যাবর্তিত বম পরিবারের চিকিৎসা সেবায় সেনাবাহিনী

সংবাদ থেকে
আসন্ন বড়দিন উদ্যাপনের প্রস্তুতি ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে সম্প্রতিকালে ভারতে মিজোরাম হতে প্রত্যাবর্তীত এবং বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তে বসবাসরত থানচি লিটক্রে সড়কের পাশে ২২ কিলোমিটার দুর্গম থান্দুই পাড়ায় প্রত্যাবর্তিত বম পরিবারসহ স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে থান্দুই বম পাড়া প্রাঙ্গনে সেনাবাহিনীর উদ্যোগের এ মানবিক সহায়তা ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
সহায়তার মধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের গির্জায় প্লাস্টিক চেয়ার ২৫টি, সৌরবিদ্যুৎ প্যানেল ১টি, ব্যাটারি ১টি, সাউন্ড বক্স ১টি। এ ছাড়াও গ্রামে অসহায় হত দরিদ্র জটিল রোগী বৃদ্ধ বয়স্ক নারী শিশু অর্ধশতাধিক বিভিন্ন রোগের আক্রান্তদের বিনা মূল্য ঔষধ, সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




