ময়মনসিংহে নতুন বাজারে ‘ক্যালরো’ শো-রুমের শুভ উদ্বোধন

সংবাদ থেকে
ময়মনসিংহের নতুন বাজার মোড়ে নতুন পরিসরে চালু হলো ‘ক্যালরো’ শো-রুম। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বাদ আসর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শো-রুমটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও বরকত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বাস সিন্ডিকেট মসজিদের মুফতি আরিফ রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেটের মালিক তানভীর রেজা ও তার পিতা মো. তৈমুর রেজা, শো-রুমের ম্যানেজার আরিফ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।
শো-রুমের উদ্বোধনী উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্বোধনী অফার হিসেবে ক্রেতারা প্রতিটি ক্রয়ে ফ্ল্যাট ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। নতুন এই শো-রুম চালুর ফলে স্থানীয় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য কিনতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



