কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ থেকে
ঢাকা: সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)। ভূমধ্যসাগরের তীরবর্তী শহরটির এক্সপো সেন্টারে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিতে তুরস্ক সরকারের আমন্ত্রণে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিয়ে ১১ ও ১২ নভেম্বর দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। পাশাপাশি সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও একাধিক বৈঠকে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকের বিষয়টি চূড়ান্ত করতে আলোচনা চলছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



