বিদেশে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো, পড়াশোনার টাকা পাঠাতে লাগবে না অনুমোদন

সংবাদ থেকে
বিদেশে চিকিৎসার জন্য টাকা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো বিদেশে চিকিৎসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া ডলার ছাড়ের সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক বিদেশে পড়াশোনার জন্য টাকা পাঠানোর নিয়মও সহজ করেছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে।
আগে বিদেশে স্কুলপর্যায়ে পড়াশোনার জন্য টাকা পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন লাগত। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো এখন অনুমোদন ছাড়াই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য টাকা ছাড় করতে পারবে। তবে এর আগে ওই দেশে বিনা খরচে শিক্ষার সুযোগ আছে কি না, তা যাচাই করে নিতে হবে। বিভিন্ন সার্টিফিকেশন ও প্রফেশনাল কোর্সের জন্য ব্যাংকগুলো আগে থেকেই ডলার ছাড় করার অনুমতি পেত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




