৯ নভেম্বর ২০২৬, ২১:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আগ্রাবাদে সেগুন কাঠসহ ৫ জন আটক

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

নগরের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযানে সোয়া চার লাখ টাকার ১৭০ ঘনফুট সেগুন কাঠসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত।

তিনি জানান, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সংলগ্ন বারেক বিল্ডিং এলাকায় রবিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকার ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও ৫ চোরাকারবারিকে আটক করা হয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর