মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

সংবাদ থেকে
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দা উপজেলায় জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে মৎস্য দপ্তরের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩), নিশিথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫), মামুনুর রশিদ মামুন (৪১) ও আজিমুদ্দিন (৪৫) এবং চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পলাশ কুমার মান্দা উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






