সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ শীর্ষক বিল উত্থাপন

সংবাদ থেকে
বিশেষ প্রতিনিধি: মহান জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল উত্থাপন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
৯ নভেম্বর সোমবার জাতীয় সংসদের অধিবেশনে মাননীয় স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।
বগুড়া ও এর সন্নিহিত এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে এ বিল প্রণয়ন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।এসব লক্ষ্য বাস্তবায়নে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে এ বিলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




