৯ নভেম্বর ২০২৬, ২৩:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাসিকের গাড়িচালক ও পরিচ্ছন্নকর্মীর মৃত্যুতে প্রশাসকের শোক

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) গাড়িচালক ও পরিচ্ছন্নকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শোকবার্তায় রাসিক প্রশাসক বলেন, গাড়িচালক মারুফ হোসেন ও পরিচ্ছন্নকর্মী কিশোর কুমার দাসের মৃত্যুতে রাজশাহী সিটি কর্পোরেশন পরিবার দুজন নিষ্ঠাবান কর্মীকে হারাল। তিনি মরহুমদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মহানগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা ও রাসিকের পরিবহন শাখার গাড়িচালক মারুফ হোসেন সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অন্যদিকে, রাজপাড়া থানার বেতিয়াপাড়া এলাকার বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী কিশোর কুমার দাস গতকাল সোমবার সকাল ৬টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর