৯ নভেম্বর ২০২৬, ২৩:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অন্য মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে বিরোধ ঃ প্রেমিককে ছুরিকাঘাত

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। তাঁর বাবার নাম নজরুল ইসলাম। অভিযুক্ত তরুণী ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি নগরীর সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জেরে সোমবার সকালে আলমনগর বাজারের কাছের পালপাড়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ববি বাসায় ব্যবহৃত ছোট একটি ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন। এতে তিনি সামান্য আহত হন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর