কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা : কমবে ভোগান্তি
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)। আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।
এতে নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য, নথি ও ফি জমা এবং পরিচয় যাচাইসহ সব শর্ত পূরণ করলে আবেদনকারী তাৎক্ষণিক কম্পানি নিবন্ধনের অনুমোদন পাবেন। পাশাপাশি কোম্পানির নামের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও দ্রুত করা হবে।
আরজেএসসির এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সংস্থাটির পুরনো ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়ার কার্যক্রম বন্ধ থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

