৯ অক্টোবর ২০২৬, ১৫:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সীতাকুণ্ডে গৃহবধূর লাশ উদ্ধার

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার টেরিয়াইল স্কুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলায় জড়ানো ওড়না দেখে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হাতে শাখা থাকায় তিনি হিন্দু ধর্মাবলম্বী বলে মনে করা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে এক নারীর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধুর বয়স আনুমানিক ৩৫। তার গলায় ওড়না পেঁচানো ছিলো এবং শরীরে থ্রিপিস ও হাতে শাখা পরা ছিলো।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, টেরিয়াইল স্কুলের পাশে লাশের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তার নাম পরিচয় সনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর