১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ খামারিকে নগদ অর্থ জরিমানা

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

মাধবপুর ॥ মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফ এর পুত্র জাহাঙ্গীর আলম কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাকে এ জরিমানা করেন।

নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর