চুনারুঘাটে মাদক ব্যবসায়ী চোরাই গরু পিকআপসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সংবাদ থেকে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং চোরাই দুটি গরু ও পিকআপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ৮ নভেম্বর (রবিবার) মাদক মামলায় ডুলনা গ্রামের আব্দুন নুরের ছেলে রেনু মিয়া (৫৫)-কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ৯ নভেম্বর রাতে চোরাই গরু উদ্ধারের ঘটনায় পৃথক অভিযান চালিয়ে দুটি গরু ও একটি পিকআপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের খোরশেদ আলীর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩৬) এবং বাহুবল সদর ইউনিয়নের চক হাবিজপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে এমরান মিয়া (৩০)।
চুনারুঘাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিধি অনুযায়ী পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



