বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙা শেয়ারবাজার
সংবাদ থেকে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে নেমে এসেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা জোরালো হওয়া এবং দেশটিতে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা কমে আসায় তেলের বাজারে এই দরপতন হয়েছে। জ্বালানির দাম কমার প্রভাব পড়েছে বিশ্ব শেয়ারবাজারেও।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার (৯ নভেম্বর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


