শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার
সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। এ জন্য প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতা দেখছে না সরকার, যদি শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চান। তবে তাকে ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়া যথাযথ আইনি পথে সম্পন্ন করতে চায় বাংলাদেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতা থাকার কথা নয়। তার বিরুদ্ধে সাধারণ হত্যাকাণ্ডের অভিযোগের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিষয় রয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সংবিধানের ৪৭ অনুচ্ছেদে বিশেষ বিধান রয়েছে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

