গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে অন্ধ নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সংবাদ থেকে
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মেহেরপুরের গাংনী উপজেলার এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পারেছা খাতুন গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভুক্তভোগী পারেছা খাতুন সকালে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পারেছা খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী শাহিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্যের নির্মম পরিহাসে শুধু পারেছা কিংবা তার স্বামীই নন, তাদের দুই সন্তান সাত বছরের পারভেজ ও চার বছরের হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের কাছে পরিবারটি পরিচিত ‘প্রতিবন্ধী সংসার’ হিসেবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


