১০ নভেম্বর ২০২৬, ১৫:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শ্রমিক অসন্তোষে গাজীপুরের ১৮ কারখানায় ছুটি

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানা বন্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। শ্রমিকরাও কাজে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড এবং কাশিমপুরের মন্ডল গ্রুপের শ্রমিকদের একটি অংশ কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্থ ইন্ডাস্ট্রির শ্রমিকরা মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর