১০ নভেম্বর ২০২৬, ১৬:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা, ইউপি সদস্য গুরুতর আহত

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার সশস্ত্র ডাকাতির শিকার হয়েছেন এক জনপ্রতিনিধি। গভীর রাতে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জনের একটি ডাকাত দল সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজের চিব্বাড়ী পরানার পাড়ার বাড়িতে হানা দেয়। এ পর্যায়ে ৬ জন বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্য মাহফুজ।

ইউপি সদস্য মাহফুজ বলেন, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে আসে। এর মধ্যে ৬ জন ছাদের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাকি ছয়জন বাইরে অবস্থান নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদের হামলা ও পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করলেও অস্ত্রের ভয় দেখিয়ে তাদের দূরে সরিয়ে দেয় ডাকাতরা। পরে আহত ইউপি সদস্য মাহফুজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর